নিজস্ব প্রতিবেদক :
আজ আমার মা ফাাউন্ডেশন রাজশাহী শাখার সভাপতি, সহ সাংগঠনিক সম্পাদক ও সদস্যের উপস্থিতিতে একটি প্রজেক্ট সম্পন্ন হয়েছে।
মায়ের মমতায় আমরা এই স্লোগান কে সামনে রেখে আমার মা ফাউন্ডেশন এর দেশ ব্যাপি সেবা মূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী শাখার উদ্যোগে ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার জনসাধারণের মাঝে মাস্ক ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন। এবং হতদরিদ্র মানুষের পাশে থাকার অঙ্গীকার এ লক্ষ্যে আমার মা ফাউন্ডেশন রাজশাহী শাখার সদস্যরাও অঙ্গীকারাবদ্ধ।
আমার মা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জি এম কামরুল হাসান এইরকম উদ্যোগকে গ্রহন করার জন্য রাজশাহী শাখার কো-অর্ডিনোটর (সভাপতি) সহ সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন জাতীয় কর্মকান্ড আগামীতে অব্যাহত রাখার আহবান জানান। এবং তিনি আরও বলেন মানুষের সেবায় আমার মা ফাউন্ডেশন এগিয়ে যাওয়ার পথ অনেক সুনির্দিষ্ট হোক।
রাজশাহী শাখার কো-অর্ডিনেটর (সভাপতি) শেখ নাফিজ বলেন বর্তমান পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত এই উদ্যোগ চলমান থাকবে।
তিনি আরও বলেন এই সময়ে সবাই হতদরিদ্রেরকে ও সমাজের গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলে খারাপ পরিস্থিতিতে মানুষের মানসিক চাপ কমবে।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আমার মা ফাউন্ডেশন রাজশাহী শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা সহ সদস্যবৃন্দু।