আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আনোয়ার হোসেন এমপি সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন 

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাংসদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক আক্কাছ আলী , সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল,

আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার,সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সহসভাপতি রুহুল আমীন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি উত্তাল মাহমুদ, সম্পাদক কাজী রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ