মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ
উদ্যোক্তা তৈরী, সামাজিক ও মানবিক কাজের স্বেচ্ছাসেবী সংগঠন বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন (বিবিজিএফ) উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই’২০২৩ইং) বগুড়া শহরের সন্নিকটে সাবগ্রামে অবস্থিত গ্রীন রিসোর্ট পার্কে আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে বিবিজিএফ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
মধ্যাহ্ন ভোজের পর হতে সন্ধ্যা পর্যন্ত নানান আয়োজনে অনুষ্ঠিত পুনর্মিলনীতে বিবিজিএফ প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সম্রাট আলী সঞ্চালনায় ঈদের দিনগুলোতে কাটানো মুহুর্ত নিয়ে স্মৃতিমূলক আলোচনা করা হয়।
আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিজিএফ এর উপদেষ্টা ও বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষার, ক্রপ সাইন্স এগ্রোনেট লিমিটেড এর মার্কেটিং ম্যানেজার মাঈনুর রহমান, বিবিজিএফ’ উপদেষ্টা সেলিনা রহমান মলি, টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মানিক মিয়া।
ঈদ স্মৃতিচারণ শেষে ২০টিরও অধিক পুরস্কার আইটেম নিয়ে রাফেল ড্র হয় এবং সবশেষে বিবিজি’র উদ্যোক্তাদের অংশগ্রহণে পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সমাপনী পর্বে বিবিজিএফ’র উপদেষ্টা ও স্বত্বাধিকারী খাজা কনফেকশনারি, বগুড়া বায়েজিদ শেখ সকল অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে উদ্যোক্তাদের মঙ্গল কামনায় বক্তব্য রাখেন। বিবিজিএফ সভাপতি
আগামীতে বিবিজিএফ’র সকল আয়োজন সফল করার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।