আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

আদিতমারী উপজেলায় মেধাবী ছাত্রীদের সপ্ন পুরন-বাল্য বিবাহ রোধে তৈরি হলো ব্রিগেড

খাদিমুল-আদিতমারী :

লেখাপড়া করবো,শিক্ষিত দেশ গরবো।এমন চিন্তা করা কিশোরী মেয়েদের বিয়ে দিয়ে প্রতিনিয়ত ঝরে পরছে কতই মেয়েদের শিক্ষা জীবন।

ঝরে পরা আর নয়,শিক্ষা নিয়ে বাঁচতে হয় এমন কিছু কথা যেমন অনুপ্রেরণা যোগায়,ঠিক তেমনি শিক্ষার্থীদের মাঝে দেয়া কিছু উপহার আরো বেশি অনুপ্রাণিত করে।

২৬-০৭-২০২০ ইং,রোজ রবিবার বেলা ০১ টায় লালমনিরহাট জেলা,আদিতমারী উপজেলা
প্রশাসন আয়োজিত ২০১৯-২০২০ অর্থবছরের এডিপি প্রকল্পের আওতায় বাল্য বিবাহ রোধে বাস্তবায়িত হলো মেধাবী ছাত্রীদের হাতে সাইকেল বিতরণ অনুষ্ঠান। এতে আগামিতে এসব ছাত্রীরা বাল্য বিবাহ নির্মূল করার চেস্টা করবে।

চার টি সনামধন্য প্রতিষ্ঠান হতে মেধাবীদের যাচাই করে মোট বিশ জন ছাত্রীদের হাতে বাই সাইকেল তুলে দেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার।

সাইকেল বিতরণ শেষে ইউএনও মহোদয় দৈনিক আগামীর সংবাদ কে জানায়,নারী উন্নয়নের অংশ হিসেবে কাজ করে যাচ্ছি,
তবে আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরীতে সবার সহযোগীতা কাম্য

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ