আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে লেগেছে উন্নয়নের ছোঁয়া

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে যথাসময়ে যথোপযুক্ত পরিবেশে দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে যথাযথ আন্তরিক চিকিৎসা ও সেবাকে বুঝে থাকি। আর হাসপাতাল হচ্ছে চিকিৎসা সেবা প্রদানের অন্যতম প্রধান মাধ্যম।

তাই মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসাকেন্দ্র বা হাসপাতালের আদর্শ ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যেমনি প্রয়োজন যথাসময়ে ন্যায়সঙ্গত ও সুসংহত দক্ষ সেবা ঠিক তেমনি দরকার নিরাপদ, কার্যকরী ও গণমুখী হাসপাতাল ব্যবস্থাপনা।

আর এই কাজটি করে দেখিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি। তার সুদক্ষ কর্ম পরিকল্পনায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিকতার ছোঁয়া লেগেছে।

উন্নয়নে বাংলাদেশ যেমন বিশ্বের মানুষের কাছে একটি রোল মডেল হিসাবে খ্যাতি অর্জন করেছে। তেমনি আত্রাইয়ের প্রতিটি ক্ষেত্রের পাশাপাশি এ স্বাস্থ্য কমপ্লেক্সে লেগেছে উন্নয়নের ছোঁয়া।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরাতন ভবনের মেঝেতে স্টাইল স্থাপন করে দেয়ালের পুরাতন প্লাস্টার চটিয়ে নতুন করে প্লাস্টার করা হয়েছে। সেইসাথে রংতুলির আলপনায় পুরো ভবনটিকে আধুনিক মানের করে গড়ে তোলা হয়েছে।

নতুন করে ডাক্তার ও নার্স যোগদান করায় সেবার মান বৃদ্ধি পেয়েছে। এছারা নতুন করে ভায়া টেস্ট, জিন এক্সপার্ট মেশিন, ডিজিটাল এক্সরে মেশিন, সিজারিয়ান কার্যক্রম চালু এবং সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এ স্বাস্থ্য কমপ্লেক্সকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি বলেন, আমি ২০১৯ সনের ৩১ ডিসেম্বর এ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করি। সেসময় ডাক্তার ও নার্সের স্বল্পতার কারনে রোগীর সেবা দেওয়া ছিলো অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার।

এরপর শুরু হয় কোভিটের দিশাহারা অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ মনোবল ও ইচ্ছে শক্তির কারনে আজ আমরা সেই অবস্থা কেটে উঠতে সক্ষম হয়েছি। নানা প্রতিকুলতার মাঝে উপজেলা প্রশাসন,

সিভিল সার্জন স্যার ও এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় সারা দেশের ন্যায় এ স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন কর্মকান্ড চলতে থাকে। উন্নয়ন কর্মকান্ডের মধ্যে সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য করোনা টেস্টের বুথ নির্মিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ