আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কারাগারে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ছয়টি মামলার সাজাভুক্ত পলাতক আসামি আমির হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বিকেলে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার রাতে তাকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমির হোসেন উপজেলার উদয়পুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে চেক দিয়ে ঋণ করে তা পরিশোধ না করে আমির হোসেন নিরুদ্দেশ হয়। পাওনাদার দীর্ঘদিন অপেক্ষা করে কোন ফল না পেয়ে নওগাঁ আদালতে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, একাধিক মোবাইল নম্বর ট্র্যাকিং করে জানতে পারি আসামি টাঙ্গাইলে ছদ্মনাম ব্যবহার করে ইন্ডিয়ান পণ্যের ব্যবসা করছেন।

তার অবস্থান শনাক্ত করে শনিবার রাতে সেখানকার একটি হোটেল থেকে তাকে আটক করে থানায় আনা হয়।

আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, আদালত থেকে আদেশ পেয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ