আজ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৬ ইং

আত্রাইয়ে সরকারি যায়গা থেকে মাটি কাটার দায়ে জরিমানা আদায়

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সরকারী যাইগা হতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলার কালিকাপুর ইউনিয়নের বামনিগ্রাম নামক স্থানে ইমরান মল্লিক(২৫) নামে জনৈক ব্যক্তির নিকট হতে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

জানা যায়, উপজেলার কালিকাপুর ইউনিয়নের বামনিগ্রাম হিন্দুপাড়ার ব্রিজ সংলগ্ন সরকারী খাস জমি হতে স্ক্যাভেটর দ্বারা অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি কাটা অবস্থায় ইমরান মল্লিককে আটক করেন।

তৎখনাত সেখানেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯(২) ধারায় ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। জরিমানার টাকা পরিষোধ করলে ইমরানকে ছেরে দেওয়া হয়।

একইসাথে স্ক্যাভেটরের চালককে অদ্য বিকাল ৪ ঘটিকার মধ্যে কাটা মাটি পুনরায় খাস জমিতে স্থানান্তর করার নির্দেশ প্রদান করলে তিনি নির্দেশ মেনে নিয়ে অঙ্গীকার নামা দাখিল করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ