আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে রূপসী নওগাঁর পক্ষ থেকে কোরআন বিতরণ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার শুকটিগাছা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হেফজখানায় ছাত্রদের মাঝে কোরআন মাজিদ বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‌’রূপসী নওগাঁ’।

বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার শুকটিগাছা হাফেজিয়া মাদ্রাসা চত্বরে কোরআন মাজিদ বিতরণ কার্যক্রম করা হয়।

জানা গেছে, যুবকদের উদ্যোগে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ ছয় বছর ধরে নওগাঁ জেলায় সামাজিক বিভিন্ন কাজ করে আসছে।

সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তা নিয়ে অনেক হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় মাদরাসার হেফজখানা ছাত্রদের জন্য কোরআন মাজিদ ও বৃক্ষরোপণের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা পরিচালক ডা. খালেদ বিন ফিরোজ বলেন, সামাজিক ভালো কাজের ধারাবাহিকতা অনুযায়ী আমরা গ্রাম পর্যায়ের এতিমখানা ও মাদরাসাগুলোর হেফজখানায় ছাত্রদের কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছি।

চাহিদা অনুসারে জেলার প্রতিটা এতিমখানায় আমরা কোরআন মাজিদ তুলে দেওয়ার চেষ্টা করব, ইনশা আল্লাহ।

শুকটিগাছা হাফেজিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে কোরআন বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রূপসী নওগাঁ সংগঠনের প্রচার সম্পাদক মোস্তফা জামাল,

কার্য নির্বাহী সদস্য হাফেজ জহুরুল ইসলাম, হাফেজ জোবায়ের, হাফেজ আবু বক্কর সিদ্দিক সহ মাদ্রাসার শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ