মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাউল্যাপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা,কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক আখতারুজ্জামান
(৭৫) দাফন সম্পন্ন হয়েছে।
তিনি বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। মঙ্গলবার সকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাউল্যাপাড়ায় জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইকতেখারুল ইসলাম।
আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.এবাদুর রহমান,
উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো.সাজেদুর রহমান দুদু, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. আবুল কালাম আজাদ সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ।