আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ১

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ আত্রাইয়ে ২৭০ বোতল ফেনসিডিলসহ মিল্টন ২৮ নামে একজনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। মিল্টন চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ইকবালপুর গ্রামের
নাইরুল ইসলাম এর ছেলে।
আত্রাই থানা সূত্রে জানা যায়, সন্ধার সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সালাউদ্দিন ও এ এস আই শাহীনুর ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিশা ইউনিয়নের পারমোহনঘোষ এলাকায় একটি সিএনজি আটকানো হয়। এসময় সিএনজি ভেতর থেকে ২৭০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ওই ফেনসিডিলসহ সিএনজি জব্দ করা হয়। পুলিশের উপস্থিত টের সিএনজি চালক পালিয়ে যায়।

এব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোসলেম উদ্দিন বলেন, সন্ধ্যায় ২৭০ বোতল ফেনসিডিল মিল্টনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ