আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে বিএনপি’র ১১ নেতাকর্মী গ্রেফতার

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বিএনপি’র ১১ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আত্রাই থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মাগুড়াপাড়া গ্রামের তরিকুল ইসলাম (৫৭), ভবানীপুর গ্রামের সুলতান (২৬), ব্রজপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩২), ফজলুল হক (৫০), হাটকালুপাড়া গ্রামের খোরশেদ আলম (৪৪), সন্যাসবাড়ি গ্রামের আনোয়ার হোসেন (৪৫), নওদাপাড়া গ্রামের সাদ্দাম হোসেন (২৫), ভোঁপাড়া গ্রামের আব্দুর রশিদ (৪১), রবিন শাহ (৪২), সাহেবগঞ্জ গ্রামের জহুরুল আলম সেলিম (৪৭), জামায়াত সমর্থক রাজশাহীর বাগমারা উপজেলার দিপপুর গ্রামের রাকিব উদ্দিন (২৩)।

রাকিব উদ্দিন ছাড়া গ্রেফতারকৃত সকলেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী বলে বিভিন্ন সুত্র মতে জানা গেছে।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, বিএনপি’র নেতা কর্মী হিসেবে নয় বরং পূর্বে দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল রোববার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ