আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে আপসানা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আপসানা উপজেলার কালিকাপুর ইউনিয়নের নাউল্লাপাড়া গ্রামের আজাদ মোল্লার ছেলে। ঘটনাটি ঘটেছে ১৯ অক্টোবর সকাল ১০ ঘটিকার টার দিকে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বাবা মা মিলে নদীর ধারে মেশিনে ধান ভাংতিছিলেন৷ এর মাঝে শিশু আপসানা খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে নদীতে পড়ে পানিতে ডুবে মারা যায়।

খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু আপসানার লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পানি থেকে উদ্ধার করা হয়৷
আজ বৈকাল ৫ ঘটিকায় তাহার জানাজার নামাযের শেষে দাপন করা হয়৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ