আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে পহেলা বৈশাখ অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ বরণ করা হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে পুরাতন গ্লানি ধুয়ে-মুছে নতুন উদ্যোমে এগিয়ে চলার প্রত্যয়ে দেশবাসীর মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি কাজী অনিক ইসলাম, ওসি আবুল কালাম আজাদ,

আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল প্রমুখ। মঙ্গল শোভাযাত্রায় সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ফায়ার সার্ভিস অংশগ্রহণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ