মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে জাতীয় নদী রক্ষা কমিশন ও নৌপরিবহণ মন্ত্রণালয় উদ্যোগে “নদী দূষণ, অবৈধ দখল দারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে ৪৮ নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরি ও সমীক্ষা প্রকল্প (১ম পর্ব) উপজেলা নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নদী রক্ষা কমিটির আয়ােজনে এ কর্মশালায় আত্রাইয়ে জাতীয় নদী রক্ষা কমিশন সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মােঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মােঃ এবাদুর রহমান প্রামাণিক,
বিশেষ অতিথি নদী সমীক্ষা প্রকল্পের ওয়াটার রিসাের্স এক্সপার্ট মােঃ সাজিদুর রহমান সরদার, সহকারী কমিশনার কাজি মোহাম্মদ অনিক ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তারুজ্জামান।
মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, কৃষি অফিসার কে এম কাওছার হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি মোঃ রুহুল আমীন, বিশিষ্ট নদী গবেষক মাহবুব সিদ্দিকী,এমএএম কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল উল হক দুলু, মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউর রহমান প্রমুখ।
নদী রক্ষা প্রোগ্রাম অফিসার সেলিনা সুলতানার সঞ্চালনায় কর্মশালায় বক্তরা বলেন, বর্তমানে প্রায় সকল নদী তার প্রাণপ্রবাহ হারিয়ে ফেলেছে। দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি ও বিভিন্নমুখী উন্নয়নের বিরুপ প্রভাব পড়েছে । নদ-নদীতে নদীর নাব্যতা সংকট, গতিপথ পরিবর্তনের প্রাকৃতিক কারণের সাথে মানবসৃষ্ট কারণও যােগ হয়েছে।
প্রতিনিয়ত অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে দেশের নদ-নদী । শহর, শিল্প কারখানা ও গৃহস্থালির ময়লা আবর্জনা নদীতে ফেলা হচ্ছে। পানি দূষণের ফলে জীববৈচিত্র্য ক্রমান্বয়ে ধ্বংসের মুখে পড়ছে। তাছাড়া স্বাদু পানির প্রজাতিসমূহ বিপন্ন হয়ে পড়েছে। যােগাযােগ ব্যবস্থা ব্যহত হচ্ছে।
কৃষিতে বিরুপ প্রভাবের সাথে জলজ প্রাণী ও উদ্ভিদ হারাচ্ছে আবাসস্থল এবং মৎস্য সম্পদের উপরও প্রভাব পড়ছে যা সরাসরি দেশের অর্থনৈতিক ও পরিবেশ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। তাই নদী রক্ষা করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।