আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ 

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ।

নওগাঁর আত্রাইয়ে
বাংলাদেশ জামাতি ইসলামের উদ্যোগে আজ সোমবার ২৮অক্টোবর ২০২৪ আত্রাই রেজিস্ট্রার অফিস থেকে সাহেবগন্জের উপজেলা গেট পর্যন্ত বিশাল এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর উপজেলা গেটে নেতাকর্মীরা জমায়েত হয়ে সমাবেশ করেন। সমাবেশ শেষে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচনা করেন ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার বিকালে উপজেলা জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করেন।

নওগাঁর আত্রাইয়ের জামায়াতে ইসলামীর আমির মোঃ কবিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামাতি ইসলামের নেতা কর্মীরা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ