আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে গৃহ প্রদান ও সার্ভিস ডেস্ক উদ্বোধন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং একটি করে গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করনের উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধর করার পরপর নওগাঁর আত্রাইয়ে উদ্বোধন ও গৃহের চাবি হস্তান্তর করেন ওসি আবুল কালাম আজাদ।

এসময় আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন, সহসভাপতি তপন কুমার সরকার,

উপজেলা প্রেসক্লাব সভাপতি উত্তাল মাহমুদ, সম্পাদক কাজী রহমান, সাংবাদিক সেন্টু ও রকি, ডিএসবি ওয়াজেদ আলীসহ থানার পুলিশ সদস্যবৃন্দ।

আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ জানান, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের নেওয়া সিদ্ধান্ত মোতাবেক উপজেলার পারকাসুন্দা মৌজায় দুই শতক জাইগা ক্রয় করি।

তিন কক্ষ বিশিষ্ট ঘড়ে চারটি জানালা ও তিনটি দরজার বাড়ীতে টিনের ছাউনি দিয়ে কাজ সম্পন্ন করি। বাড়ীটি সাহেবগঞ্জ গ্রামের ভূমি ও গৃহহীন মজিবর রহমানের স্ত্রী ইরা বেগমকে হস্তান্তর করা হলো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ