আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) সকালে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দিবসের তাৎপর্য তুলে ধরেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।

অন্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, উপজেলা প্রেসক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর,ডেলটা লাইফ ম্যানেজার জাফর আলী শেখ, ন্যাশনাল লাইফ ম্যানেজার চঞ্চল হোসেন ,

সন্ধানী লাইফ ম্যানেজার লোকমান হোসেন বক্তব্য রাখেন।
বক্তাগন বীমা সম্পর্কে মানুষের নেগেটিভ ধারনা রয়েছে উল্লেখ করে ডিজিটাল পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনার আহবান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ