আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে আ‘লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রের জরুরি সিদ্ধান্ত মোতাবেক ৩০ জুলাই রবিবার বৈকাল ৩ ঘটিকায় বিএনপি সংঘটিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপীর ন্যায় উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি,শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।

এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ,চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আজিজুর রহমান পলাশ,

যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল,মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ মোঃ হাফিজুল ইসলাম,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান সহ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ