আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে আনছার ভিডিপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে আনছার ও ভিডিপি অফিসের আয়োজনে উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ নভেম্বর দিনব্যাপী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।

উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল শেখ, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল,

উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, আনছার ভিডিপি অফিসার আমিনুল হক প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন ভিডিপি সদস্য মাকছুদুর রহমান জেড।
পরে ২’শ আনছার ভিডিপি সদস্যের মধ্য থেকে ৩৫ জনকে তাঁদের কাজের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ