আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে অগ্নিকান্ডে গরু ও ছাগল পুরে ছাই

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে অগ্নিকান্ডে ৩টি গরু ও ৩টি ছাগলসহ বেশ কয়েকটি মুরগি মারা গেছে। এ সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে খামারসহ প্রায় ৬/৭ লক্ষ টাকার মালামাল।

ঘটনাটি ঘটেছে উপজেলা সাহেবগঞ্জ গ্রামের আত্রাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন মজিবর রহমানের বাড়িতে। জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে খামারে

ছাগলের চিৎকার শুনে বাইরে বের হয়ে বাড়ির লোকজন খামারে আগুন জ¦লতে দেখতে পান। এ সময় তারা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। পরে সংবাদ

পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষনে মজিবর রহমানের খামারে থাকা ৩টি গরু, ৩টি ছাগল ও বেশ কিছু মুরগি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

এদিকে আগুন নিভাতে গিয়ে মজিবরের ছেলে রিমন (২৭) আহত হয়েছেন। সংবাদ পেয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ