আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ের সোনালী ব্যাংকে সিসি ক্যামেরা স্থাপন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সোনালী ব্যাংকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়।আজ রোববার ( ২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংকে ক্যামেরাগুলো স্থাপনের কাজ শেষ করেন ব্যাংক কর্তৃপক্ষ।

এসময় ব্যাংক ব্যাবস্থাপক নূরনবী মিলন, সিনিয়র অফিসার বেলাল হোসেন, আইটি অফিসার বিষ্ণুদেব কুমারসহ ব্যাংকে কর্মরত এবং গ্রাহকগণ উপস্থিত ছিলেন।

এদিকে সিসি ক্যামেরা স্থাপনের খবর প্রচার হবার সাথে সাথে এলার মানুষের মাঝে স্বাস্তি ও খুসির জোয়ার বইতে থাকে। তারা জানান, ইদানিং অনেক ব্যাংকে টাকা রাখতে এবং উত্তোলন করে বাড়ী ফেরার সময় ছিনতাই কারীদের কবলে পড়তে হচ্ছে।

তারা আরো জানান, সোনালী ব্যাংকে যিনারা চাকুরী করছেন তাদের আচরনে দিন দিন এ ব্যাংকের সুনাম বেড়েই চলেছে। সেইসাথে এটিএম বুথের সেবাতো আছেই।

ব্যাংক ব্যাবস্থাপক নূরনবী মিলন জানান, এলাবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে এবং মানুষের অর্থ নিরাপত্তার কথা চিন্তা করে ব্যাংক কর্তৃপক্ষ সিসি ক্যামেরা স্থাপন করলেন। ডিজিটাল বাংলাদেশের সুফল হিসাবে মানুষের অর্থের নিরাপত্তা বিধান সরকরা ও ব্যাংক কর্তৃপক্ষের দায়িত্ব বলে তিনি মনে করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ