আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে ইসলামগাঁথি গ্রামের সাদেক আলীর ছেলে
নূর ইসলাম (৪৫) এক সাবেক ইউপি সদস্য বিদ্যুতায়িত হয়ে আজ রবিবার ১৩ অক্টোবর ২০২৪ ইলেক্ট্রনিক্স করাতের সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুতায়িত মারা গেছেন।
তিনি স্থানীয় একটি কবরস্থানের গাছ কাটছিলেন। এ সময় মেইন লাইনের সাথে ইলেক্ট্রনিক্স করাতের সংযোগ দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় জনসাধারণ তাহাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাহাকে মৃত ঘোষণা করেন। নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এজিএম

রাজু হাসান বলেন,নূর ইসলাম গাছ কাটার জন্য বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের সাথে ইলেক্ট্রনিক্স করাতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। যে সংযোগটি ছিল অবৈধ।

আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা হয়েছে।কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ