আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আত্রাইয়ে কেন্দ্রীয়  মাদ্রাসার শিক্ষকের বিদায় সংবর্ধনা

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ  প্রতিনিধিঃ

আত্রাইয়ে আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার ইফতেদিয়া শাখার সহকারী শিক্ষক আশরাফ আলী চাকুরী হতে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৩ নভেম্বর সকালে মাদ্রাসার সভাপতি আবুহেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সাব রেজিস্ট্রার নাজমুল হাসান।

বক্তব্য রাখেন আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার, সহসভাপতি উপজেলা আ’লীগ ও জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই দলিল লেখক সমিতির সভাপতি কায়েম উদ্দিব সরদার,

পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতি সভাপতি জারজিজার রহমান, সুপার আলাউদ্দিন সিরাজী, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।

পরে বিদায়ী শিক্ষকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এসময় কান্নার রোল পরে যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ