আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আগামীর সংবাদে সংবাদ প্রকাশের পর বেলতৈল ইউপি’তে একটি প্রকল্পের কাজ শুরু

নুপুর কুমার রায় :

৬ টি প্রকল্পের কাজ অনিশ্চিত।
দুর্নীতির বিরুদ্ধে কোন ব্যবস্থাই গ্রহন করা হয়নি।
তদন্তকারি কর্মকর্তা বিতর্কিত পিআইও।
শাক দিয়ে মাছ ঢাকতেই পরিষদে রং এর কাজ।

শাহজাদপুরের বেলতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম উন্নয়ন প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলন করেছে এমন অভিযোগে “উন্নয়ন প্রকল্পের টাকা বেলতৈল ইউপি চেয়ারম্যানের পকেটে” শিরোনামে ‘আগামীর সংবাদে’ সংবাদ প্রকাশের পর বেড়িয়ে আসে থলের বিড়াল।

উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ার পর পরই এলাকায় উঠে সমালোচনার ঝড় উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে তীব্র সমালোচনা। তবে এলাকাবাসীর বলছেন গণমাধ্যমে সংবাদ প্রকাশ না হলে প্রকল্পের টাকা আত্মসাত করারই ছিল তার মূল উদেশ্য।

৭টি প্রকল্পের মধ্যে অন্যতম ছিলো ২য় পর্যায়ের সাধারণ টি আর প্রকল্পে বেলতৈল ইউনিয়ন পরিষদ ভবন উন্নয়নের নামে ২ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ পায় কিন্তু একটি হাজার লিটারের ট্যাংক এবং পরিষদের পয়নিস্কাশন ব্যবস্থার কাজ করেই প্রকল্পের বিল তুলে নেয় উক্ত প্রকল্পের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।

সংবাদ প্রকাশের পর সরেজমিনে দেখা যায়, বেলতৈল ইউনিয়ন পরিষদ ভবনে রং কাজ চলছে। জানা গেছে সোমবার থেকে পরিষদ ভবনের রং এর কাজ শুরু করেছেন দুর্নীতিগ্রস্ত ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। শুরুতে ভবনের ভিতরের দেওয়ালগুলোতে রং করা হবে।

‘আগামীর সংবাদে’কে ধন্যবাদ জানিয়ে একলাবাসী আক্ষেপ করে বলেন, বোঝাই যাচ্ছে সংবাদ প্রকাশ না হলে হয়তো এই প্রকল্পের কাজও শুরু হতো না কিন্তু বাদবাকি প্রকল্পের কাজ হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন এলাকাবাসী।

এতবড় দুনীর্তি করার পরও উর্ধতন কতৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন না করায় চাপা ক্ষোপ বিরাজ করছে অত্র ইউনিয়ন জুরে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, ৭টি প্রকল্পের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন উপজেলা ব্যাস্তবায়ন কর্মকর্তাকে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু উপজেলা ব্যাস্তবায়ন কর্মকর্তা’তো নিজেই বিতর্কিত! প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদত্তর দিতে পারেনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ