আজ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৬ ইং

আগামীকাল ২৪ টি পৌরসভার নির্বাচন

নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাস মহামারীর মধ্যেই বছরের শেষপ্রান্তে এসে পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় নির্বাচন আগামীকাল (২৮ ডিসেম্বর) সোমবার।
সোমবার (২৮ ডিসেম্বর) দেশের ২৪ পৌরসভায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা ইলেকট্রনিক ভোটিং মেশিনে একটানা ভোটগ্রহণ চলবে।
প্রার্থীরা ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রচার শেষ করেছেন। বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাহী ও বিচারিক হাকিমরাও মাঠে রয়েছেন।
যেসব পৌরসভায় নির্বাচন হবে: পঞ্চগড় সদর, পীরগঞ্জ, ফুলবাড়ী, বদরগঞ্জ, কুড়িগ্রাম সদর, পুঠিয়া, কাটাখালি, শাহজাদপুর, চাটমোহর, খোকসা, চুয়াডাঙ্গা সদর, চালনা, বেতাগী, কুয়াকাটা, উজিরপুর, বাকেরগঞ্জ, গফরগাঁও, মদন, মানিকগঞ্জ সদর, ধামরাই, দিরাই, বড়লেখা, শায়েস্তাগঞ্জ ও সীতাকুণ্ড।
প্রথম ধাপে ২৫ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করলেও গাজীপুরের শ্রীপুর পৌরসভায় একজন মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে ওই পৌরসভায় পুনঃতফসিল ঘোষণা করা হয়। ৬১ পৌরসভায় দ্বিতীয় ধাপের ভোট হবে ১৬ই জানুয়ারি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ