আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

আগামীকাল থেকে রুয়েটে ঈদের ছুটি ঘোষণা

রাবি প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল ২৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সিনিয়র সেকশন অফিসার মাহমুদুর রহমান দিপন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি শাখাগুলোতে বিচেষ ব্যবস্থায় কর্মকাণ্ড চলবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবে না। এছাড়াও ৬ ও ৭ আগস্ট সাপ্তাহিক ছুটি থাকায় ঈদের ছুটি শেষে আগামী ৮ আগস্ট থেকে সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হবে। এদিন থেকেই সকল বিভাগের অনলাইন ক্লাসসমূহও শুরু হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ