মতিউর রহমানঃ পিরোজপুরে জেলা প্রতিনিধি:
শোকাবহ আগষ্টের প্রথম প্রহরে ১২.১ মিনিটে মোববাতি প্রজলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছন পিরোজপুর জেলা ছাত্রলীগ।
প্রবাহ বাংলার আকাশ- বাতাস আর প্রকৃতিও মোমবাতঅশ্রুসিক্ত হওয়ার মাস। কেননা পঁচাত্তরের এই আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে। পঁচাত্তরের এই মাসের ১৫ আগস্ট সুবেহ সাদিকের সময় যখন ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঘাতকরা ঝাঁঝরা করে দিয়েছিল। তখন যে বৃষ্টি ঝরছিল, তা যেন ছিল প্রকৃতিরই অশ্রুপাত। ভেজা বাতাস কেঁদেছে সমগ্র বাংলায়। ঘাতকদের উদ্যত অস্ত্রের সামনে ভীতসন্ত্রস্ত বাংলাদেশ বিহ্বল হয়ে পড়েছিল শোকে আর অভাবিত ঘটনার আকস্মিকতায়।
পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে এ স্বরন সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সওকত খাঁন, মোঃ হাফিজুর রহমান জুম্মান, বারী তালুকদার জয়েন, পিরোজপুর পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ তালুকদার প্রমূখ সহ পিরোজপুরে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।