আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামীলীগ কর্মী খুন

নুপুর কুমার রায় :

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন আ’লীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবদুল জলিল (৩৫) নামের এক আওয়ামীলীগ কর্মী নিহত হয়েছে। সে আজগরা বেরিবাঁধ এলাকার আবুল হোসেনের ছেলে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বেতিল সড়কে এঘটনা ঘটে। এসময় পাশেই বেতিল স্কুল এন্ড কলেজ মাঠে সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছিল।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল, সম্মানিত অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিস্বাস। এছাড়া
জেলা ও থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল থেকে চৌহালী উপজেলাধীন এনায়েতপুর থানার
সদিয়া চাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটগননা চলছিল। এসময় বাহিরে অপেক্ষমানদের মধ্যে বিজয়ের খবর ছড়িয়ে পড়লে। প্রতিপক্ষ সমর্থকদের মধ্যে উক্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে সম্মেলনস্থলের অদুরে
বেতিল সড়কে দৌলতপুর আঞ্চলিক ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী আবদুল জলিল বাড়ি যাবার পথে তাকে কুপিয়ে আহত করা হয়। এসময় তাকে স্থানীয়রা ভ্যান যোগে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খামারগ্রাম ডিগ্রি কলেজ এলাকায় মারা যায়।

জানাযায়, দীর্ঘ দিন ধরে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সদিয়া
চাঁদপুর ইউনিয়ন সম্মেলনের ফলাফল ঘোষণার পর আওয়ামীলীগ কর্মী আবদুল জলিল নিহত হয়।

এবিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, নিহতের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ