নিজস্ব প্রতিবেদক :
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় দুঃস্থ ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী(বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।ঢাকাস্থ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে আজ ৩১ শে মার্চ বুধবার উপজেলার শাখারুঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে এ বিতরনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।উক্ত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান, মােঃ মােস্তাকিম মন্ডল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার, এ.এফ.এম আবু সুফিয়ান।এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি’র রাজনৈতিক সহকারী ও জয়পুরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট এস.এম মোরশেদ।ক্ষেতলাল উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আবু মূছা কিং,জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম রিয়াদ,পৌর ছাত্রনেতা মোঃ ইমতিয়াজ আহমেদ তালুকদার ফিফাসহ প্রমুখ।