আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

অপহরণের ২৭ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার: অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেড়িপোটল পাঁচানি পাড়া গ্রামের অপহৃত স্কুল ছাত্রী সাদিয়া আক্তার মীমকে (১৪) কে উদ্ধারসহ অপহরণকারী রনু তালুকদার (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।

দীর্ঘ ২৭ দিন পর ওই ছাত্রীকে উদ্ধার করায় তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বাস্তি ফিরে এসেছে। কাজিপুর থানার ওসি পঞ্চানন্দসরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৭আগস্ট সকালে বিশেষ কৌশলে একই গ্রামের দুলাল তালুকদারের ছেলে রনু তালুকদার নবম শ্রেনির ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর তার পরিবারের লোকজন ও স্বজনেররা বহুখোজাখুজি করে তার সন্ধান পায়নি। পরর্বতীতে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা একটি জিডি করা হয়। এ জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ ডিজিটাল প্রদ্ধতি ব্যবহার করে তাকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়িয়া বাজার এলাকা থেকে অপহৃত ওই স্কুল ছাত্রী সাদিয়া আক্তার মীম কে উদ্ধার ও অপহরনকারী রনুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২য় বিবাহিত রেনুর দুটি ছেলে মেয়ে থাকা সত্বেও এমন কর্মকান্ডে জড়িত থাকায় এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপারে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ওই দিন রাতে রনুসহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শনিবার দুপুরে পুলিশ উদ্ধার হওয়া ওই স্কুল ছাত্রীসহ রনুকে আদালতে সোপর্দ করে। আদালত ছাত্রীকে মায়ের জিম্বায় দেন এবং আসামী রনুকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ