আজ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ ইং

অনলাইন ক্লাস শুরু জাহাঙ্গীরনগর কলেজে

 

জাহাঙ্গীরনগর কলেজ প্রতিনিধি:
মোঃ সাকিব হাসান  : 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ আজ থেকে শুরু হলো অনলাইন ক্লাস। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় ব্যবসায় শিক্ষা বিভাগের ইংরেজি ক্লাসের মধ্যে দিয়ে শুরু হয় অনলাইন ক্লাস।

করোনা ভাইরাসের কারনে ১৭ এপ্রিল সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাপক ক্ষতি হয়। এ ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য আজ থেকে শুরু হয় অনলাইন ক্লাস।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের প্রধান শিক্ষক আব্দুল জলিল ভূইয়া বলেন, করোনা মহামারীতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা কবে ঠিক হবে সেটা কেউ জানে না। এখন সবকিছুই সীমিত আকারে চালু হলেও শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়নি। এখন তাই শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হবে অনলাইনে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ