আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ ইং

ডেঙ্গু আত্রান্ত নড়াইল পৌর মেয়রকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে।
 ১৮ নভেম্বর (বুধবার) দুপুরে হেলিকপ্টারে অসুস্থ মেয়রকে ঢাকায় নেওয়া হয়। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে তিনি হেলিকপ্টারে ওঠেন। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নড়াইল সদর হাসপাতালের আরএমও এ এফ এম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার তাঁর ডেঙ্গু জ্বর ধরা পড়ে। মঙ্গলবার রাতে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। আজ (বুধবার) সকালে তাঁর রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসে। তাই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ