মোঃ মাকসুদুর রহমান:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শেরপুর জেলা যুবদল। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
বিকেলে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক প্রাঙ্গণ থেকে একটি বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে ব্যানার-ফেস্টুন হাতে শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।