আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৬ ইং

নলডাঙ্গায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এ,কে,এম,খোরশেদ আলম, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয়ে অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নলডাঙ্গা উপজেলা প্রশাসন।

আজ ২৪ (জানুয়ারি) দুপুর সাড়ে বারো টায় নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে নলডাঙ্গা উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের ৭৪ জন প্রতিবন্ধী অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ও নলডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার।

এই তীব্র শীতে শিক্ষার্থীরা শীতবস্ত্র পেয়ে আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ