আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৬ ইং

নীলফামারিতে ট্রেনে কাটা পড়ে মা ও ৩ সন্তানসহ নিহত ৪

মোঃ সাব্বির হোসেনঃ

আজ সকাল বেলা নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) সকালে ওই ইউনিয়নের বউ বাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নিহতদের মাঝে ৩জন শিশু ও তাদের মা আছেন।

তারা আরও জানান,৩জন শিশু রেললাইন এ বসে রোদ পোহাচ্ছিল ও খেলা করছিল।এসময় একটি দ্রুতগামী ট্রেন আসলে তিনজন কাটা পড়েন। সন্তানদের বাঁচাতে গিয়ে অবশেষে মাও ট্রেনে কাটা পড়েন। ঘটনা স্থলেই একই পরিবারের তাৎক্ষনিক ৪জনের মৃত্যু হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ