মোঃ সাব্বির হোসেন:
স্বৈরশাসক এরশাদ দীর্ঘ ৯বছর স্বৈরশাসন কায়েম করেন।কিন্তু, তার শাসনামলে জনগনের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করে। জনগন এরশাদ বিরোধী গণআন্দোলন গড়ে তুলে।দীর্ঘ আন্দোলনের ফলে ১৯৯০ সালের ৬ডিসেম্বর এরশাদের পতন হয়।
আজ সেই গনতন্ত্র মুক্তি দিবস ৬ই ডিসেম্বর।
এই দিনে তিনি অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এর মাধ্যমে অবসান হয় ৯ বছরের স্বৈরশাসনের। মুক্তি পায় গণতন্ত্র।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।
গনতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী চক্র এখনও সক্রিয় এবং নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।
আসুন, গণতন্ত্র ও দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করি এবং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলি।
উল্লেখ্য, স্বেরাচার পতন বিরোধী আন্দোলনে ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের গুলিতে শহিদ হয়েছিলেন,,” শহিদ নূর হোসেন”।