আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৬ ইং

সীতাকুণ্ডে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

শেখ নাদিম, নিজস্ব প্রতিবেদকঃ

বাঙ্গালি জাতির শেষ্ঠ সন্তান যার জন্ম না হলে বাঙ্গালি জাতি কখন স্বাধীনতার মুক্ত বাতাস পেতনা যার অধম আত্মবিশ্বাস ও হাজার আত্মত্যাগ মাধ্যমে বাঙ্গালি জাতি আজ স্বাধীন হয়েছে সেই সূর্য্য সন্তান জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত শোকসভা করেছে সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগ। রবিবার (১৫ আগষ্ট) ২০২১ ইং সকাল ১২ টায় সীতাকুণ্ড উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ।

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৪ সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি।প্রধান বক্তা ছিলেন সীতাকুন্ড উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, সঞ্চানালয়ে ছিলেন বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দীন, চটগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন সাবেরী, মোঃ শাহজাহান, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী, মোহাম্মদ আলী শাহ্, কাউন্সিল মোহাম্মদ পায়েল, যুবলীগ নেতা মোহাম্মদ সাহাব উদ্দিন, ছাত্রনেতা শিহাব উদ্দীন, টিপু, মাইন উদ্দিন মিল্কি,মোহাম্মদ সামী, ও শ্রমিক নেতা মাহবুব প্রমুখ।

আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার বলেন, আমরা হবো স্বাধীন আমরা পাবো মুক্ত বাতাস দুই চোখে স্বপ্ন ও বুক ভরা প্রবল -আত্মবিশ্বাস নিয়ে অবহেলিত-উপেক্ষিত এক জাতির জন্য সশস্ত্র বাহিনীর বিপক্ষে আন্দোলন করেন এবং ছিনিয়ে আনেন স্বাধীনতা জাতিকে উপহার দেন মুক্ত বাতাস যেখানে নেই গোলামি। এই মহামানব কে জাতীর মন থেকে মুচ্ছে ফেলতে দেশ-ও আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র চলতে থাকে আর রচিত হয় ১৫ আগষ্ট কালো রাত আমরা হারালাম জাতির পিতা কিন্তু ওরা ভুলে গেছে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালির অন্তরে বাস করে তাকে কখনো জাতীর কাছ থেকে মুচ্ছে ফেলা যাবে না, যতদিন পৃথিবী থাকবে বাঙালি জাতির অন্তরে ততো দিন বেঁচে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ