আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৬ ইং

শত শত স্প্লিন্টারে ক্ষতবিক্ষত মাহবুবার খবর রাখে না স্থানীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক :

১৭ বছরের সঙ্গী চোখের কোনে লোনা জল, ডুকরে কাঁদে নিঃশব্দ আত্মচিৎকার। এতো যন্ত্রণায় আর বাঁচাতে ইচ্ছে করে না। জনবহুল শহরে লাখ লাখ মানুষের ভীড়ে আমি বড় একা। অসুস্থ শরীর নিয়ে একাই বসবাস। শরীরে লুকিয়ে থাকা শত শত গ্রেনেডের স্প্রিন্টার যন্ত্রণায় ভুলতে দেয় না সেই ভয়াল দিনের কথা। এভাবেই অগোছালো কথাগুলো বলছিলে ২১ শে গ্রেনেড হামলা বেঁচে ফেরা ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাভারের ক্ষতবিক্ষত মাহবুবা পারভীন। এক সময় বলিষ্ট নেত্রী আজ বড় অসহায়। পাশে নেই স্থানীয় কোন নেতাকর্মী।

গোপালগঞ্জে পুলিশের নির্যাতন ও ২০০৪ সালে সারা দেশে একযোগে বোমা হামলার প্রতিবাদে আজকের এই দিনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে শক্তিশালী ১১ টি গ্রেনেড কেড়ে নিয়েছিল ২৪ নেতা কর্মীর প্রান। রক্ত ঝড়েছিল প্রায় ৩০০ জনের। এর মধ্যে সাভারের মাহবুবা পারভিনও একজন। শত শত স্প্লিন্টারের যন্ত্রণায় আজও কাতর তিনি। বছরে একবার সাংবাদিকরা খোঁজ নিলেও তার খোঁজ নেয় না স্থানীয় নেতাকর্মীরা।

মাহবুবা পারভিন কান্নাজড়িত কন্ঠে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মনবতার মা, যিনি আমাকে উন্নত চিকিৎসা দিয়ে বেঁচে থাকার সুযোগ করে দিয়েন। এই ‘মা’ আমাকে দেখে যাচ্ছেন। তাছাড়া আমি স্বেচ্ছাসেবক লীগ থেকে কিংবা সাভার আওয়ামী লীগ থেকে আমার কোন খোঁজ খবর নেওয়া হয় নি। দিনে রাতে মৃত্যু যন্ত্রনায় ছটফট করতে হয়। ২০১৬ সালের নভেম্বর মাসে আমার স্বামী মারা যায়। এখন আমি একা একা ঘরে থাকি, শুধুই একা। ঘুম থেকে উঠে শরীরের যে সব জায়গায় স্প্লিন্টার চুলকায়, ব্যথা করে সেসব স্থানে ম্যাসাজ করে দিতো। স্বামী মারা যাওয়ার পর যন্ত্রণা হলেও ম্যাসাজ করার লোক পাইনা। আমার কোন মেয়েও নেই যে ম্যাসাজ করে দেবে। আমার ছেলেরা তো আর করতে পারে না।

তিনি বলেন, তার পরেও আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা বেঁচে আছেন। তিনি বেঁচে আছেন বলেই প্রায় ৫০০ জন আহত নেতাকর্মীকে ২০০৪ সাল থেকে তাদের সন্তানদের লেখাপড়া, তাদের চিকিৎসা করাচ্ছেন। প্রতিনিয়ত তাদের খোঁজ খবর রাখছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি- হে আল্লাহ্ আমার এই যন্ত্রণা সহ্য হয় না! আমি আর বাঁচতে চাই না! আমার যতটুকু হায়াত আছে আমার নেত্রীকে দেন। তিনি বেঁচে থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা একদিন উজ্জ্বল হবেই।

সেই দিনের স্মৃতিচারণে তিনি বলেন, সেদিন ট্রাকেই করা হয়েছিল মঞ্চ। সেই ট্রাকের চাকার কাছে দাড়িয়ে পড়ি। একের পর এক শীর্ষ পর্যায়ের নেতারা বক্তৃতা দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা বক্তব্য শুরু করেন। বক্তব্য শেষ করার পরপরই জয় বাংলা বলার সাথে সাথে বিকট একটা আওয়াজ হলো। এলাকা অন্ধকারে ছেয়ে গেলো। এসময় আমার বাম পা ও বাম হাত শিরশির করছিল। আমি তখন পড়ে যাওয়ার সময় দুইটি কথাই বলছিলাম আমার বড় ছেলে ও ছোট ছেলেকে ডাকছিলাম। আমার মনে হচ্ছিলো যেন দেহ থেকে প্রানটা বের হয়ে যাচ্ছিলো। মনে হচ্ছিলো মৃত্যুর আগে আমার দুই সন্তানকে দেখতে পারবো না। তার পর আমি জ্ঞান হারিয়ে পড়ে ছিলাম।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন তৎকালীন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আশিষ কুমার মজুমদার দাদা আমাকে বসাতে এমনকি দাঁড়িয়ে রাখতেও পারছিলেন না। পরে আমাকে হাসপাতালে নেওয়া হলো। সেখানে বেডে রক্তাক্ত নেতাকর্মী, ফ্লোরে রক্তাক্ত নেতাকর্মী চিকিৎসার জন্য অপেক্ষা করছিল। এই হাসপাতালে আমার চিকিৎসা হয় নি। পরে আশিষ দাদার কাছে ফোন আসে, “প্রফেসর কনক কান্তি বড়ুয়া” দাদার কাছে নিয়ে যাওয়ার জন্য। সেখানে নেওয়ার পর আমার নিথর দেহটা দেখে তিনি ভেবেছেন আমি মারা গেছি। আমাকে ধরছেনই না। যারা চিৎকার করছেন বাঁচাও বলে তাদের কাছে যাচ্ছেন। তিনি ভেবেছেন যারা বেঁচে আছে তাদের চিকিৎসা দেবেন। মৃত মানুষকে ধরে লাভ কি।

পরে আশিষ দাদা অনুরোধ করে আমার হাতটা তার হাতের ভিতর দিয়ে বললেন দাদা মাহবুবা আপার দেহে প্রান আছে। তখন আমার চিকিৎসা শুরু করেন। চিকিৎসা চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খবর পৌছে যে আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। আমাকে বাঁচানো সম্ভব না, তখন শেখ হাসিনা আপা সাবে স্বাস্থ্য মন্ত্রী ড. রোবেল ভাইকে নির্দেশ দেন আমাকে নিয়ে বোর্ড বসানোর জন্য। বিশ্বের বিভিন্ন ডাক্তারে সাথে মাহবুবার অবস্থা নিয়ে আলাপ আলোচনা করেন। যে দেশ মাহবুবাকে চিকিৎসা দিতে রাজি হবে আমি সে দেশেই পাঠাবো। তিনি এখন পর্যন্ত আমার যাবতীয় চিকিৎসা করাচ্ছেন। স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ খোঁজ খবর না নিলেও মানবতার মা শেখ হাসিনা আপা আমার নিয়মিত খোঁজ খবর নেন।

উল্লেখ্য, বক্তব্য শেষে সে দিন বঙ্গবন্ধু কন্যা মঞ্চ থেকে নিচে নেমে আসার সময় শুরু হয় মঞ্চ লক্ষ্য করে গ্রেনেড হামলা। মাত্র দেড় মিনিটে বিস্ফোরিত হয় ১১টি শক্তিশালী গ্রেনেড। এতে ঘটনাস্থলেই ১২ জন এবং পরে হাসপাতালে আরও ১২ জন নিহত হন। আহত হন অন্তত ৩ শতাধিক নেতাকর্মী। এ ঘটনায় তারেক জিয়া, বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদের প্রধান মুফতি হান্নান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ