আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৬ ইং

রাবি বন্ধুসভায় বিশ্ব তথ্য সুরক্ষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

“ভালোর সাথে আলোর পথে, তথ্যের নিরাপত্তা সুরক্ষিত উপায়ে” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব তথ্য সুরক্ষা দিবস উপলক্ষ্যে গত ২৮-১-২০২২ তারিখ, রোজ শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকা হতে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ফেসবুক পেইজ থেকে একটি সরাসরি সম্প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“বিশ্ব তথ্য সুরক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা” শিরোনামের এই সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সম্মানিত উপদেষ্টা, রাবির আইন বিভাগের সহকারী অধ্যাপক,

রাবি সিন্ডিকেট সদস্য জনাব সাদিকুল ইসলাম সাগর, রাবি বন্ধুসভার সম্মানিত উপদেষ্টা, রাবির ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক জনাব মোঃ রাকিবুল ইসলাম নীরব,
চরকি’র লিড অফ প্রোডাক্ট এন্ড টেক, জনাব মহিউদ্দিন সোহেল, স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম, রাবি এর সাবেক সভাপতি সুমাইয়া রহমান কান্তি।

রাবি বন্ধুসভার সাধারণ সম্পাদক সিফাত হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় তথ্য সুরক্ষা, নিরাপত্তা, গোপনীয়তা সম্পর্কে বিশ্লেষণধর্মী ও তথ্যবহুল আলোচনা হয়। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে তথ্য সুরক্ষার প্রয়োজনীয়তা এবং তথ্যকে সুরক্ষিত রাখার বিভিন্ন উপায় সম্পর্কে তথ্যনির্ভর বক্তব্য দেন বক্তারা।

তথ্য সুরক্ষিত রাখতে সচেতনতা বাড়ানোর প্রত্যয় ধারণ করে রাবি বন্ধুসভার সভাপতি মোঃ সুরুজ সর্দার এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে যবনিকা টানা হয় উক্ত অনুষ্ঠানের।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ