নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামের আলোকিত মানুষ বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত মরহুম আলহাজ্ব এম এ লতিফ করমাউদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৬ আগস্ট, বৃহস্পতিবার। এই উপলক্ষে উপজেলার কামারখোলা গ্রামে মরহুমের নামে প্রতিষ্ঠিত মরহুম আলহাজ্ব এম এ লতিফ ট্রাস্টের পক্ষ থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে কবর জিয়ারত, পবিত্র কোরআন খতম ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।