জলিল বীরগন্জ প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জ থানা মার্কেটের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠন এর আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারী বুধবার বিকাল ৪টায় বীরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক কামরুজ্জামান লব এর সভাপতিত্বে ও বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আলীর সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম প্রধান, বীরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আসাদুল ইসলাম দুলাল, দিনাজপুর জেলা যুবদলের সদস্য আক্কাস আলী, ৫নং সুজালপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেন সহ আরো অনেকে।
এ সময় উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।