আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ ইং

বাগেরহাটে উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষন শুরু পাঁচদিন ব্যাপি

 

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটে পাঁচদিন ব্যাপি উদ্যােক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে বাগেরহাট বিসিক শিল্প নগরির নুরজাহান এগ্রো লিমিটেড এর কার্যালয়ে এ প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক, খুলনা ও বরিশাল বিভাগের এর আঞ্চলিক উপ-পরিচালক কাজী মাহবুব রশিদ। বাগেরহাট শিল্প সহায়ক কেন্দ্র বিসিক এর উপ ব্যবস্থাপক মো: মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা শিব প্রসাদ ঘোষ, বিসিকের বাস্তবায়ন কর্মকর্তা অর্নব কুমার পোদ্দারসহ আরও অনেকে। ৫ দিন ব্যপি এ প্রশিক্ষনে বাগেরহাটের ৩০ জন নারী ও পুরুষ অংশগ্রহন করছেন। বুধবার সমাপনি অনুষ্ঠান ও প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে এই প্রশিক্ষনের সমাপ্তি হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ