আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ ইং

গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইন ও ১০ বোতল ফেনসিডিল সহ আটক ১ জন

মোঃ ইসহাক
গোদাগাড়ী রাজশাহী উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ১০০ গ্রাম হেরোইন ও ১০ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন দেওপাড়া ইউনিয়নের চাপাল  এলাকায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ জয়নুল আবেদীন এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সেলিম বাদশাহ্ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) আতাউর রহমান, নায়েক মোঃ আবুল ফজল, মোঃ রায়হানুল ইসলাম, কনস্টেবল মোঃ নাজিমুজ্জামান, মোঃ শামীম ইসলাম এবং মোঃ শামীম হোসেনের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১০০  গ্রাম হেরোইন যার বাজার মূল্য আনুমানিক ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা ও ১০ বোতল ফেন্সিডিল, যার বাজার মূল্য আনুমানিক ১০,০০০/- (দশ হাজার) টাকা সহ গোদাগাড়ীর ছত্রাজিতপুর, (সোনারপাড়া) এলাকার সাদিকুর ইসলামের ছেলে  মোঃ মাসিদুল আলম নাহিদ (২৪) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
 পরে গোদাগাড়ী মডেল থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬(১) সারণীর ৮(গ)/১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ