আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

গাজীপুরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা

  মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি: গাজীপুর মহানগরের জয়দেবপুরের রথখোলা এলাকায় শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর পালিয়েছে স্বামী ফজলুল হক। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করাতে পাঠিয়েছে শহীদ তাজউদ্দীন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার

  কমলগঞ্জ প্রতিনিধি,মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটায় মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামের সোনামনি সিংহ ওরফে হুনা (৩৩) কে নিজ বাড়ী থেকে

খুলনা জেলায় শতভাগ চাল প্রকিউরমেন্ট কার্যক্রমের সমাপনী দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে, কোন সংকট নেই -খাদ্যমন্ত্রী

  জিয়াউল ইসলাম ব্যুরো প্রধান খুলনাঃ ‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট অ্যাপস’ এর মাধ্যমে খুলনা জেলায় শতভাগ চাল প্রকিউরমেন্ট কার্যক্রমের সমাপনী আজ (শুক্রবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ঢাকা প্রান্ত

নওগাঁ -৬ আসনে  কাজ করতে চাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী এছাহাক আলী

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ আগামী ১৭ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে। রাণীনগর ও আত্রাই এই দুই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ ও সংসদীয় আসন-৫১। বর্তমানে এই আসনে

সিরাজদিখানে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু 

মোঃ আহসানুল ইসলাম,সিরাজদিখান প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ফাহাদ তালুকদার নামের সাড়ে ৩ বছর বয়সী শিশু মারা গেছে, অপর শিশু মরিয়ম আক্তার (৪) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। বৃহস্পতিবার

সাঁকোর গ্রামের মানুষের দুঃখগাথা 

  মোঃআহসানুল ইসলাম,সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজিগাঁও ও কাজীশাল গ্রাম বর্ষা আসলেই সাঁকোর গ্রাম নামে পরিচিত।  ওই দুই গ্রামবাসীর বাড়ি থেকে বের হওয়ার জন্য সাঁকোই একমাত্র ভরসা,দুই গ্রামে ছোট-বড় প্রায় ৩০টির মতো বাঁশের সাঁকো রয়েছে,এই দুই গ্রামের প্রায় ৩ হাজার মানুষের বর্ষায় সাঁকোই একমাত্র ভরসা ।  নদী মাত্রিক মুন্সীগঞ্জ জেলার বেশিরভাগ উপজেলাই নদী-খাল-নালা বিস্তৃত,এরমধ্যে সিরাজদিখান উপজেলায় সবচাইতে বেশি।  বর্ষায় হাজিগাঁও ও কাজীশাল গ্রামের প্রায় ৩ হাজার মানুষ কষ্ট করে সাঁকো দিয়ে পারাপর হয়ে থাকে পুরো মৌসুম জুড়ে,এরমধ্যে বিপত্তি ঘটে বড় সাঁকোগুলো পার হতে গেলে। অনেকে কষ্ট করে পারাপার হতে পারলেও বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে হরহামেশাই সাঁকো থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।  স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে অনেক জায়গায়তেই সরকারি রাস্তা ডুবে যায়। তবে এই রাস্তাগুলো যদি ৪ থেকে ৫ ফুট উঁচু করে দেয়া হতো তাহলে চলমান সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যেত। বর্ষা মৌসুম ছাড়াও এ রাস্তাগুলো বৃষ্টিতে কাদায় পিচ্ছিল হয়ে যায়। আর রাতে সেটা আরও ভয়াবহ আকার ধারণ করে।  গ্রামাঞ্চল হওয়ায় নেই ল্যাম্পপোস্টের ব্যবস্থা। তাই অন্ধকারে চাঁদের আলোর ভরসাতেই চলতে হয়। এমন পরিস্থিতিতে অসুস্থ রোগী হাসপাতালে নিতে যেন দুর্ভোগের শেষ নেই। তাই স্থানীয়দের দাবি উপজেলা প্রশাসন যদি বর্ষা চলে গেলে ছোট ছোট কিছু রাস্তা তৈরি করে দেয় তাহলে আসন্ন বর্ষা মৌসুমে এলাকাবাসীর বাড়ি ঘর থেকে বের হতে আর কোনো ভোগান্তি পোহাতে হবে না।  উপজেলার কাজীসাল গ্রামের আল-আমিন শেখ বলেন, বাড়িতে আসতে বাঁশের সাঁকো আবশ্যক। আমরা সাঁকো ছাড়া বাড়ি থেকে বের হতে পারি না। চেয়ারম্যান মেম্বাররা যদি আমাদের ছোট রাস্তাগুলো করে দেন তাহলে আমাদের বর্ষা মৌসুমে আর কষ্ট করতে হবে না।আমরা এই সাঁকো দিয়ে ৩০টি পরিবারের প্রায় দেড় শতাধিক মানুষ চলাচল করি।  স্থানীয়রা জানান আমাদের গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো, অনেকেই আমাদের গ্রামকে সাঁকোর গ্রাম বলে। আমাদের এই গ্রামে প্রায় ৩০টির মতো সাঁকো রয়েছে। এমতাবস্থায় ছোট ও বয়স্ক মানুষদের সাঁকো দিয়ে চলাচল করতে খুবই কষ্ট হয়। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে চরম ভোগান্তির স্বীকার হতে হয়, বর্ষা এলেই এলাকাবাসীর কষ্ট বেড়ে যায়। 

ধামরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

  রনজিত কুমার পাল (বাবু). নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে নিজ বাড়ির শয়ণ কক্ষ থেকে জুলেখা আক্তার শিখা (২৫) নামে এক গৃহ বধূর গলায় ওড়না পেঁচানো মরদেহ

ফুলবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানকে নিয়ে অপপ্রচারের চেষ্টা

  রাকিবুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৯নং এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কবির হোসেন তালুকদার। টানা তিন মেয়াদে প্রায় ১৭ বছর ধরে ঐ অঞ্চলের মানুষের সুখ দুঃখের সঙ্গী

মুন্সীগঞ্জে প্রায় সাড়ে ১৮ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ, গ্রেফতার ৩ জন

নিজস্ব প্র‌তি‌বেদক. দে‌লোয়ার হোসেন : মুন্সীগঞ্জ থানা পুলিশ ও মুক্তারপুুর নৌ পুলিশের যৌথ অভিযানে ৩৭০৮ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। কা‌রেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ১৮ লক্ষ ৫৪

মণিরামপুরে যুবলীগ নেতার জমি দখলে সন্ত্রাসী হামলা ও মাদক উদ্ধারের ঘটনায়  দু’টি মামলা, আসামী ১০

  রিপন হোসেন সাজু, মণিরামপুর, (যশোর): মণিরামপুরে যুবলীগ নেতার নেতৃত্বে জমি দখলে অস্ত্রধারিদের সন্ত্রাসী হামলা ও মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। বুধবার রাতে মামলা দু’টি দায়ের