মুশফিক হাওলাদার লালমোহন:
মানবিক কাজে সাড়া জাগানো ভোলা জেলার লালমোহন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ” একতার বন্ধন ” সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন সনদ পেয়েছে।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি ও পরিচালক মো. লোকমান হোসেন মোসলমান বলেন, সরকার থেকে নিবন্ধন সনদ পাওয়ায় আমরা খুবই উচ্ছোষিত ও আনন্দিত। এর মাধ্যমে আমাদের কাজের গতি আরো ত্বরান্বিত হবে, ইনশাআল্লাহ। ২০২০ সালে প্রতিষ্ঠিত আমাদের একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনটি এ পর্যন্ত আসতে যারা শ্রম, মেধা, পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছেন, এ সংগঠন এর পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।। আশাকরি আগামী দিনেও আমরা এভাবেই সবাইকে পাশে পাব।।