আজ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মার্চ, ২০২৬ ইং

শেরপুর নকলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

মো মাকসুদুর রহমান :

শেরপুরের নকলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর)ঔ সকালে উপজেলার শিববাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম হাবিবা নুর রিয়ানা। সে নকলা উপজেলার পিপড়ী গ্রামের শিক্ষক হানিফ উদ্দিন ও রুপালী বেগমের মেয়ে। নিহত শিশুর বাবা-মা উভয়েই শিক্ষকতা পেশায় নিয়োজিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে রুপালী বেগম তার মেয়েকে কোলে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে মা ও মেয়ে দুজনেই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি হাবিবা নুর রিয়ানাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিশুর বাবা হানিফ উদ্দিন নকলা থানায় লিখিতভাবে জানিয়েছেন, এটি নিছকই একটি সড়ক দুর্ঘটনা। তাঁর পরিবারের কারও বিরুদ্ধে কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি বিনা ময়নাতদন্তে সন্তানের লাশ দাফনের অনুমতি প্রার্থনা করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ