আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ইসলামপুর চরপুটিমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা 

মাইনুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চরপুটিমারী ইউনিয়ন শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত পরিচিত সভায় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, আগামী দিনে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে থাকবে না হানা হানি, অত্যাচার আর হয়রানি। যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

চরপুটিমারী ইউনিয়নের পেচারচর ডাক্তার বাড়ি প্রাঙ্গনে চরপুটিমারী ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম মুহাজ্জিবের সভাপতিত্বে পরিচিতি ও আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাজহারুল ইসলাম বিপুল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহম্মেদ বাবু,পনির আহম্মেদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান বিশালসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী অনেকে উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ