শেরপুর প্রতিনিধিঃ
১৮ সেপ্টেম্বর শুক্রবার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর প্রকল্প ইউজিআইআইপি-৩) এর অর্থায়নে ৭ তলা ভিত্তি সম্বলিত ৩ তলা কমিউনিটি সেন্টার কাম বানিজ্যিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি ।
শহীদ দারোগ আলী পৌর পার্ক সভাকক্ষে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান আমি।
এসময় শেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল,শহর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, যুগ্ম-সাধারন সম্পাদক মানিক দত্ত,৪নং ওয়ার্ড কাউন্সিলর বাদশা মিয়া সহ কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।