আজ ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থীদের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ

 

রাকিবুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধি:

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ। এই বিশ্ববিদ্যালয়ের প্রবেশের সময় সর্বপ্রথম আপনার চোখে পড়বে হাজারো শিক্ষার্থীর আরো একটি স্বপ্নভূমি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকেই এইচএসসি রেজাল্ট, এডমিশন রেজাল্টে চমক দেখিয়েছে কলেজটি। এইচএসসি রেজাল্টে ঢাকা বোর্ডে সেরা দশে স্থান, বুয়েট ভর্তি পরিক্ষায় ২য় স্থান অর্জন সহ রয়েছে আরো নানান সোনালি অর্জন।

সম্প্রতি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ব্যাচ ২০১৯ এর একজন শিক্ষার্থী চিন্তা করেন কিভাবে কলেজে শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত এ কলেজ থেকে যারা নিজেদের সফল ভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে তাদেরকে কিভাবে এক করা যায়। আলোচনা করেন কয়েকজন বন্ধুদের সাথে।সবাই পজেটিভ ভাবেই নেন বিষয়টিকে।এর পর কয়েকজন মিলে তৈরি করেন ★ AUCIAN দের সফলতার গল্প ★ নামে একটি গ্রুপ। কিছু ক্ষণের মধ্যেই গ্রুপটিতে এড হতে থাকেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

গ্রুপটির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে বলা হয়, আমাদের কলেজে বর্তমান শিক্ষার্থীরা জানেন না তাদের সিনিয়ররা কত ভালো অবস্থানে আছেন। সফল ব্যক্তিদের সামনে নিয়ে আসলে তারাও অনুপ্রেরণা পাবে।আরো জানানো হয়,গ্রুপটিতে বাংলাদেশর ইঞ্চিনিয়ারিং,মেডিকেল, কৃষি,প্রযুক্তি সহ প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। তাই জুনিয়র যেকোনো শিক্ষার্থী চাইলের তাদের কাছে ক্যারিয়ার, পড়াশোনা বিষয়ে হেল্প নিতে পারবে।তাছাড়া ভর্তি পরিক্ষার সময়ে এই গ্রুপের মাধ্যমে তারা কাছে পাবে নিজের কলেজের ভাইয়া আপুদের।

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থী নাহিদ মন্ডল গ্রুপে পোস্ট করেন, ইতিহাস রচনায় এই গ্রুপটি একদিন দারুণ ভূমিকা রাখবে।

গ্রুপের একজন এডমিন বলেন, আমরা আশা রাখছি আমাদের উদ্দেশ্য সফল হবে। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সফল মুখদের আমরা সামনে নিয়ে আসতে পারবো।সবাইকে পাশে থেকে সাহায্য করারও অনুরোধ করেছেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ