মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজার বধ্যভূমিতে মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্প অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বান্দাইখাড়া বাজার বধ্যভূমি মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির সভাপতি ডাঃ মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্প অর্পণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।